বাংলামোটরের পর এবার তুরাগে কারখানায় অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক:

রাজধানীর বাংলামোটরের অগ্নিকাণ্ডের পর এবার তুরাগের বাউনিয়ায় একটি ইজিবাইক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একজন কলার ফোন দিয়ে জানিয়েছে একটি ভবনে আগুন লেগেছে। ভবনের নিচে ইজিবাইক তৈরির কারখানা রয়েছে। সেই সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *