বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের স্রোত

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পর ঢাকায় কর্মস্থলমুখী মানুষের সংখ্যা বেড়েছে। ঈদের পর নিজের কর্মস্থলে যোগ দিতে স্বাচ্ছন্দ্যে ঢাকা ফিরতে পেরে মানুষের মনে স্বস্তি দেখা গেছে। দক্ষিণাঞ্চলের মানুষ মাদারীপুরের বাংলাবাজার ও শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাট থেকে পদ্মা পার হয়ে শিমুলিয়া ঘাটে এসে নামছে। অনেকটা বিড়ম্বনাহীন ঘাট পার হচ্ছে মানুষ।

শনিবার সকাল থেকে ১০টি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে রাতে ৭টি ফেরি চলাচল করায় ফেরিস্বল্পতায় অনেক যানবাহনকে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়।বাংলাবাজার ঘাটে ৪০০ এবং মাঝিরকান্দি ঘাটে শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। এ ঘাটে শুধু হালকা যান, অ্যাম্বুলেন্স ও পচনশীল পণ্যের যান পারাপার করা হচ্ছে।

শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথ ৮৫ লঞ্চ ও ১৫৫ স্পিডবোট সকাল ৬টা থেকে যাত্রী পারাপার করছে।

যাত্রীদের নিরাপত্তা ও কোন ধরনের ভোগান্তি যেন না পোহাতে হয় সেই লক্ষে মাঠে কাজ করে চলেছেন জেলা পুলিশের একাধিক টিম।

এদিকে আজ সকালে বাংলাবাজার ঘাট পরিদর্শন করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মোঃ গোলাম মস্তফা রাসেল।এসময় তিনি বিভিন্ন ঘাট পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজ খবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *