প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শেখ মো. এনামুল হক (৫৩)।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের দিয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজ রবিবার এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

এএসপি ইমরান খান জানান, বহুল আলোচিত গোপালগঞ্জের কোটালী পাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি এনামুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *