পাইকগাছার চাঁদখালীতে ৪১০ জনকে ভিজিডি চাল বিতরণ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”- স্লোগানকে সামনে রেখে খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে সমাজের অসহায় ও হতদরিদ্র ৪১০ পরিবারের মাঝে ভিজিডি কার্ডের  চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ডিসেম্বর)সকাল ১০টায় চাঁদখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ৪১০জন কার্ডধারীর মাঝে মাথাপিছু ৩০কেজি করে নভেম্বর-ডিসেম্বর মাসের আওতায় সর্বমোট ৬০ কেজি চাউল তুলে দেওয়া হয়। চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-আব্দুল্লাহ সরদার, ফাতিমা তুজ জোহরা রুপা, ডা:আমিন উদ্দীন,ইউপি সদস্য-জুলেখা খাতুন, এস্নোয়ারা খাতুন, কাইয়ুম হোসেন নান্নু,হেলাল উদ্দীন খান,মতলেব সরদার,প্রভাষক জুলফিকার আলী, আনিছুর রহমান, নজরুল ইসলাম,আনিছুর রহমান, সচিব আব্বাস উদ্দীন,হিসাব সহকারী দেবোতোষ মন্ডল, ট্যাগ অফিসার,গ্রাম পুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *