পল্লবীতে শিক্ষকের ছুরিকাঘাতে ছাত্র গুরুতর আহত

স্টাফ রিপোটার:

রাজধানীর পল্লবীতে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করেছেন তার এক শিক্ষক।

মঙ্গলবার বিকালের দিকে মিরপুর ৬ নম্বর সি ব্লক ১৫ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে ঘটনাটি ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম সিয়াম।

তিনি মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আর ওই শিক্ষকের নাম আব্দুল গাফফার। তিনি মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক তিনি।

এ ঘটনায় ওই ছাত্রের বাবা বিদ্যুৎ পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি জানান শিক্ষক গাফফার ও আমার পরিবার একই বাড়িতে আলাদা ফ্ল্যাটে থাকি। আজ বিকালে ৩ তলার সিঁড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাফফার সাহেব আমার পরিবারকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। এতে আমার ছেলে এ ঘটনার প্রতিবাদ করে।

সে তার স্যারকে ( গাফফার) গালিগালাজ না করতে অনুরোধ করেন। এতে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে তার ছাত্রের (সিয়াম) উপর হামলা করেন। শিক্ষক গাফফার হাতে ধারাল চাকু নিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে পেটের বাম পাশে উপর্যুপরি আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেই।

পল্লবী থানার এস আই তারিক বলেন,  থানায় একটি অভিযোগ জমা পড়েছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। মামলার প্রক্রিয়া রয়েছে, তদন্তাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *