Dhaka ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেটকার অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৬:২৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • 3

নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলায় প্রাইভেটকার, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে জুয়েল চন্দ্র দাস ও মো. জসিম উদ্দিন নামে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় চর ওয়াপদা ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা এলাকার রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল চন্দ্র দাস সুবর্ণচরের চর আমানউল্যাহ ইউনিয়নের কিরণ চন্দ্র দাসের ছেলে ও মো. জসিম উদ্দিন কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, দুপুর আড়াইটায় সোনাপুর-চেয়ারম্যান ঘাটের মূল সড়কে হঠাৎ একটি মোটরসাইকেল উঠে পড়ে। একই সময়ে চেয়ারম্যান ঘাট থেকে একটি অটোরিকশা আসছিল। এরপর বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম উদ্দিনের মৃত্যু হয়। আহতাবস্থায় জুয়েলকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

গাজীপুরে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী: সড়ক প্রতিমন্ত্রী

নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেটকার অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট এর সময় : ০৬:২৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২