নাঙ্গলকোটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০ টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা  পরিষদ মিলনায়তন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক প্রফেসর জয়নাল আবেদিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক মাস্টার আবুল খায়ের আবু, ঢালুয়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, বাংগড্ডা ইউপি সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল হক, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন, নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা অধ্যক্ষ সায়েম মাহবুব, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান মজুমদার, আবুল কাশেম, জাকের হোসেন,  মোশারফ হোসেন, এছহাক ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমূখ।

এর আগে উপজেলা হেলিপেড মাঠে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *