নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু

অনলাইন ডেস্ক:

দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হয়েছে। নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই নিয়ে পাইলটিং হচ্ছে। আজ মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এনসিটিবি মিলনায়তন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। পাইলটিংয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দু’দিন ছুটি পাবে।

২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তায়ন শুরু হবে।

ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিল দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠান। এনসিটিবি মিলনায়তন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সয়ুক্ত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মজিবুল হাসান চৌধুরী শিক্ষা ও শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান। তিনি জানান, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দুইদিন ছুটি ভোগ করবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অন্য সব ক্লাসের শিক্ষার্থীদের ছুটি থাকবে আগের মতোই।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *