চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণে মাদক উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর-ফেনী আঞ্চলিক মহাসড়কে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১৬০ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মিয়াক রাস্তা নামকস্থান হতে পরিত্যক্ত অবস্থায় একটি  ট্রাক (চট্ট-মেট্রো-ড ১১-৩২৪৩) থেকে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃদুল কান্তি কুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে পরিত্যক্ত একটি ট্রাকে তল্লাশি করে ১৬০ বোতল ফেন্সিডিল  ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  মাদকের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত আছে। মাদক উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *