গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৯টায় সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নূরে এলাহি মিনা জানিয়েছেন, বেলা ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *