স্টাফ রিপোর্টার
অভিযান চলাকালে জেলেদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া উদ্ধারকৃত কিছু তাজা ইলিশ মাছ নদীতে থাকা অবস্থায় জাল থেকে নদীতে অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, সরকারি অভিযান চলাকালীন কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করছে। জেলা ও উপজেলা মৎস কর্মকর্তারা ২৪ ঘন্টা নদীতে অভিযান পরিচালনা করছেন। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ২২ দিনের এই অভিযানে এখন পর্যন্ত ২৩টি মামলায় ২৬ জনকে আটক ও ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকার ঘোষিত এ ইলিশ সংরক্ষণ অভিযান ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশের সকল নদীতে অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।











Leave a Reply