মোঃ ইব্রাহীম খলিল
গাজীপুর প্রতিনিধি:
সাধারণ মানুষের আস্থা ও বিশ্বস্ততাকে সঙ্গে নিয়ে ডিজিটাল লেনদেনে নতুন সম্ভাবনার প্রত্যয় নিয়ে গাজীপুরে উদযাপিত হয়েছে
PayStation-এর ৮ম বর্ষপূর্তি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুরের ছুটি রিসোর্টে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে কেক কাটা, বিনোদনমূলক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন PayStation-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ফারুক হোসেন, পরিচালক আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক তাসমিয়া হোসেনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা।
বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের সঙ্গে কাজ করে আসছে
PlayStation। ভবিষ্যতেও গ্রাহকসেবার ধারাবাহিকতা বজায় রেখে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।
গাজীপুরে PayStation এর ৮ম বর্ষপূর্তি উদযাপিত











Leave a Reply