Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৪৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • 2

--ছবি: ভিডিও থেকে নেওয়া।

অনলাইন ডেস্কঃ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিতাস উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান তুষারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মীর একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই মিছিলের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুরের ছবি দেখা গেছে। প্রায় এক মিনিটের ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে’, ‘আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট-বোমা’ এবং ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’— এমন স্লোগান শোনা যায়।

গত ৫ আগস্টের পর হোমনা, মেঘনা, তিতাস ও দাউদকান্দি এলাকায় এই প্রথম তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষারের নেতৃত্বে ঝটিকা মিছিল বের হয়েছে বলে জানা গেছে।

তবে মিছিলটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত কোনো এলাকায় মিছিলটি হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল বারী বলেন, ফেসবুকে ভিডিওটি দেখে বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। দাউদকান্দি অংশে এ ধরনের কোনো ঝটিকা মিছিল হয়নি এবং কেউ এমন ঘটনা দেখেনি।

ট্যাগ :
জনপ্রিয় খবর

হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের যে পরিকল্পনা

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আপডেট এর সময় : ০৯:৪৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬