Dhaka ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ কর্মস্থলের দাবি ড্যাবের

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • 3

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

শরীয়তপুরে ডা. নাসিরের ওপর বর্বরোচিত হামলাসহ দেশজুড়ে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর ক্রমবর্ধমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে তারা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মস্থল প্রতিষ্ঠা ও অবিলম্বে চিকিৎসকদের সুরাক্ষায় আইন প্রণয়নের দাবি জানান তারা।

সোমবার (১৮ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত দেশের কোনো না কোনো হাসপাতালে চিকিৎসকরা হামলার শিকার হচ্ছেন, অথচ প্রশাসন দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার ঘটনাটি চিকিৎসকদের মধ্যে চরম ক্ষোভ ও কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। চিকিৎসকদের সুরক্ষায় একটি সুনির্দিষ্ট ও কঠোর আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

বক্তারা বলেন, চিকিৎসকরা যদি কর্মক্ষেত্রে সুরক্ষিত না থাকেন, তবে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়বে। অবিলম্বে চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে এবং হাসপাতালগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা.  আবুল কেনান, ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংগঠনের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এছাড়া ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা এবং ডা. ফরহাদ হোসেন চৌধুরী প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় খবর

লঘুচাপের প্রভাবে উপকূল এলাকায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা, ৩ নম্বর সংকেত

নিরাপদ কর্মস্থলের দাবি ড্যাবের

আপডেট এর সময় : ০৫:০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬