হামের টিকা কেন কেনা হয়নি তদন্তে কমিটি হবে

অনলাইন ডেস্কঃ

হামের টিকা কেন কেনা হয়নি তা তদন্তে আন্তর্জাতিক মানের কমিটি করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক ও দেশীয় সমন্বয় করে এটি করা হবে। তবে হাম নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ইস্যুতে তিনি বলেন, ‘যে চুক্তি হয়েছে, তার লাভ-ক্ষতি যাচাই করা হবে। সরকার নিজস্বভাবে যাচাই করবে, কোথাও রাষ্ট্রের স্বার্থ বিরুদ্ধ কিছু আছে কি না।

ছয় মাসের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করা যাবে। তবে তা করলে বিরূপ প্রভাব পড়তে পারে। সরকার বিষয়টি পর্যালোচনা করবে।’প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরো বলেন, ‘জ্বালানিসংকট নিরসনে নতুন আরো একটি অপরিশোধিত জ্বালানি তেল শোধনাগার করা হচ্ছে। বছরে তিন লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল শোধন করা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *