যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সামরিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। দুই মাসের বেশি সময় ধরে চলা হামলা-পাল্টা হামলার মধ্যে নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তথ্য গোপনের পর বিষয়টি খোলাশ করলো পেন্টাগন। তবে পেন্টাগনের বিরুদ্ধে যুদ্ধের প্রকৃত খরচ নিয়ে ‘মিথ্যা’ বলার অভিযোগ এনেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

স্যোশাল মিডিয়া এক্স দেয়া এক পোস্টে আরাঘচি দাবি করেছেন, নেতানিয়াহুর এই জুয়া খেলার কারণে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি খরচ ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা পেন্টাগনের দাবিকৃত ব্যয়ের চার গুণ।

খবর এএনআইআরাঘচি আরো বলেন “মার্কিন করদাতাদের জন্য সরাসরি খরচ এর চেয়ে অনেক বেশি। এতে প্রতিটি আমেরিকান পরিবারের ওপর মাসে প্রায় ৫০০ ডলারের আর্থিক বোঝা বাড়বে। ‘ইসরায়েল ফার্স্ট’ নীতির অর্থই হলো ‘আমেরিকা লাস্ট’।”

এর আগে ইরানের সংসদ স্পিকার এমবি গালিবফ যুক্তরাষ্ট্রকে উপহাস করে বলেন, ‘ইরানের সীমান্ত যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি দীর্ঘ। তাই অবরোধ বাস্তবায়ন করা তাদের ধারণার চেয়েও কঠিন হবে।’

ডেমোক্র্যাট ও কিছু অর্থনীতিবিদও পেন্টাগনের দেওয়া ২৫ বিলিয়ন ডলারের হিসাবকে অনেক কম বলে মনে করছেন। তারা বলেছেন, প্রকৃত খরচ ৬৩০ বিলিয়ন থেকে ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে । এছাড়া কিছু মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, প্রকৃত খরচ পেন্টাগনের দাবির প্রায় দ্বিগুণ (৫০ বিলিয়ন ডলার) হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *