যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার করলেই আলোচনায় বসবে ইরান

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রকে আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের কার্যক্রম বন্ধ করতে হবে, এরপরই নতুন করে আলোচনা শুরুর পরিবেশ তৈরি হতে পারে- এমন মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি।

ইরানের সংবাদমাধ্যম শরঘকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনায় ফেরার পূর্বশর্ত হচ্ছে উত্তেজনা কমানো এবং যুদ্ধবিরতির শর্ত মেনে চলা। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, অবরোধ তুলে নেওয়া হলে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আর যদি তারা যুদ্ধের পথ বেছে নেয়, সে ক্ষেত্রেও ইরান প্রস্তুত রয়েছে।
সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *