২০২৪-এর নির্বাচনের আগেই বলেছিলাম, একটা অভ্যুত্থান হবে : গোলাম মাওলা রনি

অনলাইন ডেস্ক:

২০২৪ সালের নির্বাচনের আগে গণ-অভ্যুত্থান হবে বলে জানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি নির্বাচনের আগে বিভিন্ন টক শোতে গণ-অভ্যুত্থানের কথা বলেছিলেন। তবে অভ্যুত্থানের পর বেশ কিছু বিষয় কিভাবে ঘটে গেল তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব তথ্য জানান তিনি।

গোলাম মাওলা রনি বলেন, ২০২৪ সালের নির্বাচনের আগেই আমি আমি বারবার বলছিলাম যে একটা গণ-অভ্যুত্থান হবে। সরকার নির্বাচনটি যদি করে তারা ফাঁদের মধ্যে পড়বে। নির্বাচনের আগে যদি সরকারের পতন হয় ক্ষয়ক্ষতি কম হবে, নির্বাচনের পরে হলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে।

তিনি বলেন, অনেকে ম্যাটিকুলাস ডিজাইনের কথা বলেন, চক্রান্তের কথা বলেন।

তিনি বলেন, এগুলো নিয়ে ব্যবসা হচ্ছে পর্দার আড়ালে, সিন্ডিকেশন হচ্ছে। যার কারণে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে কোনো গতি আসছে না। সবার মধ্যে একটা হতাশা চলে আসছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *