সংসদে এক মন্তব্যকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মাঝে বিতর্কের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে এ বিতর্কের সৃষ্টি হয়। এদিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন।
৭১ বিধিতে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পিকারের উদ্দেশে বলেন, জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসেবে এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এজন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি।’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমে বলেন, “এই মুহূর্তে বিরোধীদলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সেটা হচ্ছে ‘মিথ্যা’। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না। এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান–তো এই মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপাঞ্জ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।










Leave a Reply