ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১১

বিদেশ ডেস্ক:

ইসরায়েলের একটি গ্রামে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গতকাল শনিবার ১১ জন আহত হয়েছে। দেশটির চিকিৎসকদের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের ওই ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েলের এশতাওল গ্রামে আঘাত হানে। এশতাওল গ্রাম বেইত শেমেশের কাছে অবস্থিত।

যুদ্ধের শুরুতে এই এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৯ জন নিহত হয়েছিল। যার মধ্যে চারটি শিশু রয়েছে।এএফপির ফুটেজে দেখা গেছে, গতকাল শনিবারের ওই হামলায় বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারপাশে ধাতব ধ্বংসাবশেষ ও কংক্রিটের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়েছে এবং আঘাত হানার স্থানে একটি বড় গর্ত তৈরি হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।

সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের কমান্ডার ওহাদ মোয়াল ঘটনাস্থল থেকে এএফপি-র এক সংবাদদাতাকে বলেন, ‘এটি ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত। অনেকগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরপর থেকে ইসরাইল এবং এই অঞ্চলের বেশ কয়েকটি দেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে জবাব দিচ্ছে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *