মার্কিন সেনারা ইরানের মাটিতে প্রবেশ করলে ‘কফিনে’ ফিরে যাবে

অনলাইন ডেস্ক:

ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে দেশটিকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস। পত্রিকাটি ওই প্রতিবেদনে শিরোনাম করেছে— ‘ওয়েলকাম টু হেল’।

প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা ইরানের মাটিতে প্রবেশ করলে ফিরে যাবে শুধু ‘কফিনে’।রবিবার (২৯ মার্চ) প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনায় বিশেষ অভিযানে নিয়োজিত বাহিনী এবং প্রচলিত পদাতিক সেনাদের মাধ্যমে অভিযান চালানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এসব পরিকল্পনায় অনুমোদন দেবেন কি না, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখনো অনিশ্চিত বলে জানিয়েছে পত্রিকাটি।

এদিকে, ইরান যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে মার্কিন মেরিন সেনা মোতায়েন করেছে।

পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সেনা ওই অঞ্চলে পৌঁছেছে।মার্কিন সেনাদের গ্রাউন্ড ইনভেশনের আগে ইরানের এমন হুঁশিয়ারি যুদ্ধের পরিস্থিতি আরো জটিল করে তুলছে বলে দাবি বিশ্লেষকদের।

এদিকে গতকাল ইরানের বিশ্ববিদ্যালয়ে মার্কিন হামলার ঘটনায় পাল্টা হুমকি দিয়েছে আইআরজিসি। সংস্থাটি জানিয়েছে, ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার প্রতিশোধ হিসেবে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *