Dhaka ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘শত্রু জাহাজ আটকানো ইরানের আইনি অধিকার’

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৫৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • 2

--ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বিদেশ ডেস্ক:

হরমুজ প্রণালীতে ‘শত্রু জাহাজ’ আটকানোর আইনি অধিকারের কথা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘শত্রু জাহাজের চলাচল রোধ করা ইরানের আইনি অধিকার।’

রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদন অনুসারে, জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথোপকথনের বরাত দিয়ে আরাগচি বলেছেন, ‘হরমুজ প্রণালীর বর্তমান নিরাপত্তাহীনতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের আইন লঙ্ঘন ও আগ্রাসনের সরাসরি ফল।’

ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রী উল্লেখ করেছেন, একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে শত্রু এবং তাদের মিত্রদের মালিকানাধীন বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচল রোধ করা ইরানের একটি আইনি অধিকার।

আরাগচি আরো জোর দিয়ে বলেন, ‘প্রণালীতে নৌচলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ“প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’

সূত্র : আলজাজিরা।

ট্যাগ :
জনপ্রিয় খবর

হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের যে পরিকল্পনা

‘শত্রু জাহাজ আটকানো ইরানের আইনি অধিকার’

আপডেট এর সময় : ০৯:৫৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬