মহান স্বাধীনতা দিবসকে সম্মান দিয়ে অন্তর্বর্তী সরকারের কলঙ্ক থেকে নিজেদের মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. আনু মুহাম্মদ।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ লেখেন, ‘স্বাধীনতা দিবসকে সম্মান দিয়ে আবুল সরকার, ইমি, বম জাতির মানুষসহ বিনা বিচারে এবং মিথ্যা মামলায় আটক সবাইকে মুক্তি দেন। মাজার, কবি গান, নাটক, পালা, বাউল গানের আসরে আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।











