Dhaka ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রার প্রথম দিনে চাপ বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৬:০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। এরই মাঝে ঘরমুখো মানুষ রাজধানী ছাড়তে শুরু করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে কুমিল্লার প্রায় ১০৪ কিলোমিটার অংশে এখনো যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শনে দেখা যায়, যানজট না থাকলেও পূর্বের তুলনায় পরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘এবারের ঈদযাত্রা হাইওয়ে পুলিশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা আনন্দদায়ক করতে আমরা ২৪ ঘণ্টা মহাসড়কে অবস্থান করছি। আজ থেকে ঈদের ছুটি শুরু হলেও এখনো পর্যন্ত যানচলাচল স্বাভাবিক। তবে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। বিশেষ করে চট্টগ্রামমুখী লেনে গাড়ির বেশি চাপ।’

একই সঙ্গে পরিবহন চালকরাও জানিয়েছেন, এখন পর্যন্ত যাত্রা নির্বিঘ্ন। কুমিল্লা এশিয়ান পরিবহনের চালক সাফোয়ান আহমেদ জানান, তিনি ২ ঘণ্টা ১৫ মিনিটে ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতে পেরেছেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ঈদযাত্রার প্রথম দিনে চাপ বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

আপডেট এর সময় : ০৬:০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬