বিএনপির সরকার ক্ষমতা লাভের পর অনেকটা ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক আলোচক গোলাম মাওলা রনি।
তিনি বলেন, ‘বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তারা দৃশ্যত তৎপরতা দেখাচ্ছে। মন্ত্রীরা তাদের মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে যে স্থবিরতা ছিল গত ১৭ মাসে কিংবা আওয়ামী লীগ আমলে, সেসব অভিযোগ খুব দ্রুত উত্তীর্ণের চেষ্টা করছেন।’ আজ বুধবার নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন গোলাম মাওলা রনি।
তারেক রহমান ক্ষমতায় বসার পর থেকে গত কয়েকদিনে একের পর এক চমক তিনি সৃষ্টি করে চলেছেন বলেও মন্তব্য করেন তিনি।










Leave a Reply