অভিবাসন ভিসা স্থগিতের পর বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ড কার্যকর পদ্ধতির প্রক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। এখন থেকে বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ ৩ মাস মেয়াদি এবং একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেবে দেশটি। একই সঙ্গে বহুল আলোচিত ‘ভিসা বন্ড’ বা জামানত প্রথার বিস্তারিত কার্যপদ্ধতি প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সোমবার ঢাকার মার্কিন দূতাবাস ফেসবুকের এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, ভিসা অনুমোদিত হওয়ার ৩০ দিনের মধ্যে ‘ভিসা বন্ড’ পরিশোধ করতে হবে। ইন্টারভিউয়ের পর প্রার্থী যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা তাকে pay. gov-এর সরাসরি লিঙ্কসহ অর্থ পরিশোধের নির্দেশনা দেবেন।
নির্ধারিত বিমানবন্দর ব্যবহার বাধ্যতামূলক
ভিসা বন্ড প্রদানকারী যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের পথও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বাংলাদেশিরা এখন থেকে কেবল তিনটি নির্দিষ্ট বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বের হতে পারবেন।










Leave a Reply