রাজনীতিতে শান্তি ফিরিয়ে আনা এবং গুণগত পরিবর্তন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভোলা-১ আসনে জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভোলায় দলীয় শোডাউন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জোটের প্রার্থী হিসেবে প্রথমবার ভোলায় এসে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ, সংবর্ধনা ও প্রচারণায় অংশ নেন।
তিনি বলেন, গত ১৭ বছরের রুদ্ধ ও অস্থির রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে রাজনীতিতে সহনশীলতা ও গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে হবে।
ভোলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ জেলার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। ’ ভোলাকে একটি পরিকল্পিত ও আধুনিক জেলায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।










Leave a Reply