Dhaka ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের কোথায় আঘাত হানতে হবে ইরান জানে : আব্বাস আরাগচি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • 2

--ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বিদেশ ডেস্ক:

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের প্রতিশ্রুতিকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা হুঁশিয়ারিও দেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ইরানের কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা না করার সতর্কবার্তা দিয়ে বলেন, ‘ওয়াশিংটন তাদের উদ্ধার করতে আসবে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা লকড অ্যান্ড লোডেড, যেতে প্রস্তুত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, কোনো হামলার ঘটনা ঘটলে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং ‘ঠিক কোথায় আঘাত হানতে হবে তা ভালোভাবেই জানে।’ দেশটিতে এক সপ্তাহ ধরে চলা শনিবার সকাল পর্যন্ত বিক্ষোভে অন্তত দশজন নিহত হয়েছে।

ট্রাম্প শুক্রবার লিখেছেন, ‘ইরান যদি চিরাচরিত অভ্যাসের বশবর্তী হয়ে গুলি চালায় এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে।’ এদিকে, ওয়াশিংটন কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা নির্দিষ্ট করে বলেননি।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। বিপরীতে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান।এক্সে (টুইটার)  দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের ভেতরে ন্যাশনাল গার্ড মোতায়েন করার আগে প্রেসিডেন্ট ট্রাম্পেরই জানা উচিত যে জনসম্পত্তিতে অপরাধমূলক হামলা সহ্য করা যায় না।’ তিনি আরো বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপ ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে’।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

যুক্তরাষ্ট্রের কোথায় আঘাত হানতে হবে ইরান জানে : আব্বাস আরাগচি

আপডেট এর সময় : ১২:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬