Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ১১ জনের মনোনয়ন বাতিল, বৈধ ২৪ জন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • 3

--প্রেরিত ছবি

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪টি আসনের ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি ও জেএসডিসহ ২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান  এ তথ্য নিশ্চিত করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে গণঅধিকার পরিষদের আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা, কল্যাণ পার্টির ফরহাদ মিয়া, লক্ষ্মীপুর-৩ আসনে জেএসডির প্রার্থী হারুন অর রশিদ এনসিপির সেলিম মাহমুদ ও এনপিপির প্রার্থী সামছুদ্দিন এবং লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোরশেদ, শরাফ উদ্দিন আজাদ সোহেল ও নুরুল হুদা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।  মনোনয়নপত্র যাচাইয়ের সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

লক্ষ্মীপুরে ১১ জনের মনোনয়ন বাতিল, বৈধ ২৪ জন

আপডেট এর সময় : ১২:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬