বারিতে উদ্ভাবনী কৃষি গবেষণার জন্য সৃজনশীল এবং পদ্ধতিগত প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং সিমিট এর যৌথ আয়োজনে (০৮ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বারি’র সেমিনার কক্ষে “উদ্ভাবনী কৃষি গবেষণার জন্য সৃজনশীল এবং পদ্ধতিগত ভাবনা” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ এবং ড. টি এস আমজাদ বাবু, কৃষি অর্থনীতিবিদ, সিমিট-বাংলাদেশ। এছাড়াও বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগের ২৫ জন বিজ্ঞানী উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় কো-অর্ডিনেট এর দায়িত্ব পালন করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. ইমরান খান চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *