পাটগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে বুধবার এক বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোতাহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম, মৎস্য কর্মকর্তা সেলিনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, বন কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, “দলমত নির্বিশেষে সবাইকে প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের উদ্যোক্তা হয়ে এগিয়ে আসতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *