লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার বলেন, শিশুদের ছোটবেলা থেকেই গাছের চারা লাগানোর গুরুত্ব বোঝাতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।’ এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ১১ হাজার ৫’শত চারা বিতরণ করা হবে বলে জানান আয়োজকরা।

মঙ্গলবার (২১অক্টোবর) সকালে উপজেলা মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, লক্ষ্মীপুর সদর উপজেলা উপকূল বন বিভাগ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলার উপকূল বন বিভাগ এর রেঞ্জ কর্মকর্তা শাহীন মোহাম্মদ আইয়ুবসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *