Dhaka ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে ফের লঘুচাপ সৃষ্টির আভাস

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 2

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ফের লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্য লঘুচাপটি সৃষ্টি হতে পারে।

শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ সেপ্টেম্বরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশ বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও সংস্থাটি আভাস দিয়েছে।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সাগরে ফের লঘুচাপ সৃষ্টির আভাস

আপডেট এর সময় : ০৯:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫