বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘সারাদিন ধরে জাকসু নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসেছে। আমরা দেখেছি ছাত্রদলের প্যানেলে যারা ছিল, তারা সংবাদ সম্মেলন করেছে। যারা শিবিরের প্যানেল, তারাও সংবাদ সম্মেলন করেছে।
আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসেছে।’
তিনি বলেন, ‘একটি হলে ২৯৯টি ভোট। কিন্তু সেই হলে ৪০০টি ব্যালট পেপার কেন গেল? বলা হয়েছে ১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে।
ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল, সেটাও করা হয়নি। যে যার মতো যখন খুশি, ভোট দিয়ে আসতে পেরেছে। প্রার্থীরা সন্দেহ করছেন, প্যানেলগুলো সন্দেহ করছে, যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।’











