বরিশালের মুলাদী সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদ আহমেদ বলেন, ‘আগামী ২৩ সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে একটি ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান করার প্রস্তুতি চলছিল। এ উপলক্ষে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতারা কলেজে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রশিবিরের অন্তত ২০ জন আহত হন।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘প্রথমে দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়।










Leave a Reply