জোটগতভাবে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। পুলিশ, র্যাবের পাশাপাশি সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্টগার্ডকে যুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘না’ ভোট শুধু একক প্রার্থীর আসনের ক্ষেত্রে প্রযোজ্য। বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। এছাড়া ফলাফল বাতিলের ক্ষেত্রে ইসির ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে।
এই নির্বাচন কমিশনার বলেন, প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন। অথবা সর্বোচ্চ ২৫ লাখ টাকার মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে, সেটা ব্যয় করতে পারবেন।










Leave a Reply