কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে বাংলাদেশকে অস্থির করেছে বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেছেন, ‘এই অস্থিরতা নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এর চেয়ে জঘন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখিনি। প্রতিদিন আমাদের জান হাতে নিয়ে বের হতে হচ্ছে।’
রবিবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘সারা দেশে শিক্ষকদের ওপর নিপীড়ন, নাগরিক কর্মসূচিতে হামলা এবং নুরুল হক নুরের ওপর সেনা-পুলিশি নির্যাতনের বিরুদ্ধে’ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পুরো বছরটা জুড়ে যখন শ্রমিক, তথ্য আপা, ইবতেদায়ি মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর আক্রমণ করা হয়েছে তখন কিন্তু কাউকে আমরা কথা বলতে দেখিনি। এখন যেহেতু সরকারের উপদেষ্টারা নিন্দা জানাচ্ছেন যেখানে তাদের দায় হচ্ছে মানুষের নিরাপত্তা বিধান করা। সেটা করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায় তাদের নিতে হবে।’













Leave a Reply