তিন দফা দাবি মানাতে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন প্রকৌশলের শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। পূর্ব ঘোষিত কমসূচির অংশ হিসেবে বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি ও এইউএসটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা গেছে।
এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। শাহবাগ পিজি হাসপাতালের সামনে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে পুলিশ।
অন্যদিকে সড়ক অবরোধের কারণে শাহবাগ থেকে রমনা, টিএসসি, নীলক্ষেত, কাওরান বাজারের সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা গেছে।
এই তিন দাবি আদায়ে গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড় এসে অবরোধ করেন বুয়েটসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলের শিক্ষার্থীরা।










Leave a Reply