ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার শুনানি চলাকালে মারামারি ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৬ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ওই ঘটনায় জিডি করা হয়েছে। জিডিতে আমরা কারো নাম উল্লেখ করিনি। শুনানিতে হাতাহাতি ঘটনার বিষয়ে আমরা পুলিশকে জানিয়েছি।
জানা গেছে, গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার ওপর দাবি-আপত্তিতে শুনানি শুরু করে (ইসি)। শুনানির একপর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়েন এবং মারামারি শুরু করেন।














Leave a Reply