Dhaka ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিছু উপদেষ্টার অপরিপক্বতা রাষ্ট্রে অস্থিরতা তৈরি করছে : জাতীয় প্রেস ক্লাব সভাপতি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৫৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 2

--জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ

অনলাইন ডেস্কঃ

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেছেন, ক্ষমতার মোহ অনেক উপদেষ্টার মধ্যে স্পষ্ট। তিনি বলেন, ‘কিছু উপদেষ্টার অপরিপক্বতা ও অজ্ঞতা রাষ্ট্রে অস্থিরতা তৈরি করছে।’

আজ মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক সমাবেশের আয়োজন করে বিএফইউজে ও ডিইউজে। সমাবেশে অংশ নেন সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গণমাধ্যম সংস্কারের আশ্বাস দিলেও, বাস্তবে তা বাস্তবায়ন হয়নি।’

তিনি অভিযোগ করেন, সাংবাদিকদের সঙ্গে পরামর্শ ছাড়া সংস্কার চাপিয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা আর চলবে না।

১৭ বছরের দুঃশাসনে সত্য প্রকাশে বাধা থাকলেও এখনো সাংবাদিক সমাজের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনো কিছু গণমাধ্যমে সক্রিয়, তাদের চিহ্নিত করার তাগিদ দেন তারা।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

কিছু উপদেষ্টার অপরিপক্বতা রাষ্ট্রে অস্থিরতা তৈরি করছে : জাতীয় প্রেস ক্লাব সভাপতি

আপডেট এর সময় : ১১:৫৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫