ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ^বিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। রবিবার সকালে ঝিনাইদহ জেলা রেললাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি এ কর্মসুচির আয়োজন করে। এ উপলক্ষে সকালে শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, জেলা রেললাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক উপাধ্যক্ষ এন. এম. শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, জেলা মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, দৈনিক নবচিত্র পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম ও উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহবাসি শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ^বিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছেন। কিন্তু আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে তাদের এই দাবি বাস্তবায়ন না হলে পরবর্তিতে আরো বড় ধরণের কর্মসুচি ঘোষনা করার হুশিয়ারি দেন তারা।













Leave a Reply