Dhaka ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিয়ালের সঙ্গে সিএনজির সংঘর্ষে না ফেরার দেশে স্ত্রী আহত স্বামী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৪:৪৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • 3

কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া—রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে শিয়ালের সঙ্গে সিএনজির সঙ্গে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ওই গৃহবধুর স্বামী। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে সড়কের কুমারখালীর সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহতের নাম নাছিমা খাতুন (৫০)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল মজিদের স্ত্রী। শুক্রবার (২৭ জুন) বাদ জুম’আ জোতমোড়া ও বরইচারা কবরস্থানের মরদেহটি দাফন করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া একটি বেসরকারি হাসপাতালে ডাক্তারকে দেখাতে গিয়েছিলেন দম্পতি নাছিমা ও মজিদ। রাতে সিএনজি যোগে কুষ্টিয়া—রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রাত ১২ টার দিকে সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় শিয়ালের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি উল্টে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলের মারা যান নাছিমা।

দুর্ঘটনায় আহত নাছিমার স্বামী আব্দুল মজিদ বলেন, চিকিৎসককে দেখিয়ে সিএনজিতে করে রাতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ সেতু এলাকায় শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি উল্টে পড়ে যায়। এতে সিএনজির নিচে চাপা পড়ে স্ত্রী মারা গেছেন। তিনিও ছিটকে পড়ে আহত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন বলেন, রাতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সিএনজিটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শিয়ালের সঙ্গে সিএনজির সংঘর্ষে না ফেরার দেশে স্ত্রী আহত স্বামী

আপডেট এর সময় : ০৪:৪৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫