আধিপত্য বিস্তারে সংঘষ অস্ত্রসহ গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া ও চালিতাবাড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ইউনিয়ন বিএনপির সহ—সভাপতি এখলাছ উদ্দিনের নেতৃত্বাধীন পাঁচবাড়িয়া গ্রামের লোকজন ও চালিতাবাড়ি গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া—পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

সংঘর্ষে চালিতাবাড়ি গ্রামের দুইজন গুরুতর আহত হন। তারা বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে পাঁচবাড়িয়া গ্রামে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এখলাছ গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মন্ডল ধরন গ্রামের রহমত আলী (২৭), কুটুরবাড়ি গ্রামের রোকন মিয়া (২৮) ও একই গ্রামের রকি মিয়া (২৭)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *