ইরানের হাসপাতালেও হামলা

"বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের একটি হাসপাতাল ভবন"

সম্প্রতি একই ধরনের দুইটি হাসপাতাল বোমা হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের কভারেজে ব্যাপক পার্থক্য দেখা গেছে, যা অনেক ইরানির মধ্যে ক্ষোভ তৈরি করেছে। ইসরায়েলের বিরশেবা শহরের হাসপাতালের বোমা হামলা ব্যাপক ও দ্রুত আন্তর্জাতিক মনোযোগ পায়, কারণ সেখানে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার ছিলো, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট করতে পেরেছে। অন্যদিকে, ইরানের কেরমানশাহ শহরের হাসপাতালের হামলা তেমন কোনও কভারেজ পায়নি, কারণ সেখানে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ ছিলো, দেশীয় গণমাধ্যমে সেন্সরশিপ আরোপ এবং ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতার কারণে তথ্য প্রচার খুবই কম হয়েছে।

ফলে কেবল অস্পষ্ট ভিডিও ও ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে খবর এসেছে, যা পরিকল্পিত সংবাদ কাভারেজের বিকল্প হতে পারেনি। ইসরায়েলে হতাহতের সংখ্যা নিয়মিত প্রকাশিত হলেও, ইরানে শুধুমাত্র সারাদেশে নিহতের মোট সংখ্যা জানানো হয়েছে, বিস্তারিত তথ্য বা স্থানীয় বিশ্লেষণ পাওয়া যায়নি। এই তথ্যের অভাবে ইরানের হাসপাতাল হামলার প্রকৃত চিত্র অনেকাংশে লুকিয়ে গেছে। শোকাহত পরিবাররা সোশ্যাল মিডিয়ায় প্রচেষ্টা করলেও সেটি যথাযথ সংবাদ পরিবেশনার বিকল্প নয়। যুদ্ধকালীন এই নীরবতা ও সেন্সরশিপ বিশ্বের কাছে বড় বড় ট্র্যাজেডির গুরুত্ব হ্রাস করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *