Dhaka ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জল যার জল তার, এ নীতি বাস্তবায়ন করা হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘জল যার জল তার, এ নীতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে। খুব শিগগিরই এ নীতি বাস্তবায়ন করা হবে। তরুণরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তারাই সকল বৈষম্য দূর করবে।’

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১ টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মৎস্যজীবী হালদার সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ‘প্রকৃত মৎস্যজীবীদের মাঝে বাওড়ের অধিকার ফিরিয়ে দিতে আমি ভূমি মন্ত্রণালয়সহ সরকারের সব দপ্তরে কথা বলা হবে। বাওড়ের প্রকৃত মালিকানা ফিরিয়ে দিয়ে প্রকৃত মৎস্যজীবীদের দুর্দশা দূর করতে সকলের সহযোগিতা প্রয়োজন।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমান, মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মোতালেব হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় মৎস্যজীবী হালদার সম্প্রদায়ের প্রতিনিধিরা ইজারা পদ্ধতি বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের মাঝে বাঁওড় ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

জল যার জল তার, এ নীতি বাস্তবায়ন করা হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট এর সময় : ০২:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫