Dhaka ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আখতার হোসেনকে হুমকি দিয়ে চিঠি, যা বললেন তাসনিম জারা

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৬ মে) ডাকযোগে আখতার হোসেনের গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার (১৭ মে) রাতে এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন আখতার হোসেন।

এ বিষয়ে শনিবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে আখতার হোসেনের পোস্টটি শেয়ার দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

এতে তিনি লিখেন, ‘আখতারের নামে হত্যার হুমকি এসেছে। পার্টি গঠনের পর থেকে গুজব, চোখ রাঙানি, চরিত্রহননের চেষ্টা একটার পর একটা চলছে। এসব ঘটনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে, আমাদের উপস্থিতি কতটা অস্বস্তিকর তাদের জন্য, যারা পুরনো ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চায়। যারা পরিবর্তন চায় না।
এর আগে নিজের ফেসবুক আইডিতে হত্যার হুমকির বিষয়ে পোস্ট দেন আখতার হোসেন। পোস্টে তিনি লিখেন, ‘ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম- বুলেট। চিঠিটা ডাকপিওন গতকাল বড়ো ভাইয়ের কাছে দেয়।
চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি।’তিনি আরো লিখেন, ‘বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হব না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Syed Enamul Huq

Popular Post

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আখতার হোসেনকে হুমকি দিয়ে চিঠি, যা বললেন তাসনিম জারা

Update Time : ০৬:০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫