Dhaka ০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৩৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 4

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

রাজধানীর তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াতে যানজট এড়াতে মহাখালী র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার এসংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে প্রায় সব যানবাহন তেজগাঁও-লাভ রোড ক্রসিং হতে বামে ঘুরে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের রেল ওভারপাসসংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে এয়ারপোর্ট, কুড়িল, বনানি এলাকায় যাচ্ছে। ফলে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের প্রচুর চাপ পড়ছে।

এ অবস্থায় লাভ রোড ক্রসিং থেকে বামের রাস্তায় (তেজগাঁও-বিজয় সরণি লিংক রোড) যদি যানবাহনের চাপ বেশি থাকে তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীতের র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা-এয়ারপোর্ট রোডে যাতায়াতের জন্য পরামর্শ দেওয়া হলো।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা

আপডেট এর সময় : ০১:৩৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫