বাদ পড়েছে ১৫ লাখ মৃত ভোটার, যুক্ত হচ্ছে ৫০ লাখ

অনলাইন ডেস্কঃ
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছে। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য এবার নতুন করে যুক্ত হবে ৬১ লাখের বেশি ভোটার। এ ছাড়া নতুন হালনাগাদে আগের তালিকার ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মোট বৃদ্ধির ৩.৯ শতাংশের মধ্যে বাদ পড়াদের বৃদ্ধির হার ২.৪৪ শতাংশ ও নতুন ভোটার বৃদ্ধির হার শতকরা ১.৪৬ ভাগ।নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন, তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এ ছাড়া অনলাইন আর আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন।
ইসিসচিব আরো বলেন, অনলাইন আর আঞ্চলিক কার্যালয়ে ভোটারযোগ্যরা নিবন্ধন করতে পারবেন। তবে কোনো তথ্য সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।তিনি আরো জানান, মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছরের কেউ ভোটার হয়েছে কি না এমন তথ্য নেই ইসির কাছে। তবে নির্দিষ্ট করে কেউ জানালে কমিশন বিষয়টি দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *