আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

অনলাইন ডেস্কঃ

আজ ১১ রবিউস সানি ফাতেহা-ই-ইয়াজদাহম। হিজরি ৫৬১ সালের এ দিন বিখ্যাত ইসলাম প্রচারক ও সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর দিনটিকেই ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ হিসেবে পালন করা হয়।

দিনটি উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

ইসলামী ফাউন্ডেশন আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দিবসটি পালনে এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *