বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে দেশটি দ্রুত সংবিধান মেনে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরবে, এই প্রত্যাশার কথা জানিয়েছে রাশিয়া।
আজ বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ঢাকায় নিযুক্ত রুশ দূতাবাস।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মস্কোর পররাষ্ট্রনীতি অনুযায়ী, বাংলাদেশে সরকারের পরিবর্তনকে রাশিয়া দেশটির অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করা হয়, ‘তবে, আমরা আশা করব এই বন্ধু রাষ্ট্রে শিগগির সংবিধানসম্মত অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া ফিরে আসবে।’
রুশ দূতাবাস আরো জানিয়েছে, এই বিক্ষোভকে ঘিরে সহিংসতায় কোনো রুশ নাগরিক হতাহত হয়নি।











